বাবা কবে ফিরবে, অপেক্ষায় ছোট্ট মেয়ে জোহরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
জোহরা
বছর খানেক আগে ভারতের কাশ্মীরের রাস্তায় নিরস্ত্র অবস্থায় পুলিশের এক এএসআই-কে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। ভূ-স্বর্গে এমন ঘটনা আর চমকে দেয় না। মাস-বছর ঘোরে, ভুলে যায় মানুষ। কিন্তু, সেবার ছোট্ট জোহরার কান্না নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে।
আরও একটি বছর কেটে গেলো। আরো একটি ২৮ অগাস্ট পেসরিয়ে গেলো। মৃত পুলিশকর্মী আব্দুল রশিদ শাহের সেই মেয়ে আজও বিশ্বাস করে না, বাবা সত্যি আর ফিরবে না।
গত বছরই কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল আব্দুল রশিদ শাহের। বাবা কোথায়? এই প্রশ্নে পাগল করে তুলেছিল আট বছরের জোহরা। কোনও শান্ত্বনাতেই মানানো যায়নি তাকে। আজও হাসেনা জোহরা। মা নাসিমা, বড় বোন বিলকিস অনেক কষ্টেও জোহরার মুখে হাসি ফেরাতে পারেনি। তাকে বলা হয়েছে, হজে গিয়েছে বাবা। বছরখানেক সেটাই মেনে নিয়েছে সে। শুধু বারবার বলে ওঠে, ‘এবার এলে, বাবাকে আর যেতে দেব না।’
খেলাধুলোয় জোহরাকে ভুলিয়ে রাখে বড় বোন বিলকিস। আজও যদি কেউ তাকে জিজ্ঞেস করে, ”কাকে সবচেয়ে বেশি ভালবাস?” কাশ্মীরি মেয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, উত্তর দেয়, ‘পাপা’।
২০১৭-র ২৮ অগস্ট মৃত্যু হয় আব্দুল রশিদ শাহের। তার শেষকৃত্যে জোহরা যখন পৌঁছায়, তখনও তার গায়ে স্কুল ইউনিফর্ম। হাতে মেহেন্দি। কোমল চোখ-ঠোঁট মেয়ে গড়িয়ে পড়ছে জল। জোহরার সেই ছবি ভেদ করে যেন বেরিয়ে আসছিল তার বুক ফাটিয়ে দেয়া কান্নার আওয়াজ।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ”জোহরার চোখের জল আমি মেনে নিতে পারছি না।” জোহরার পড়াশোনার সব দায়িত্ব নিয়েছিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর।
একবছর ধরে কঠিন সময় কাটিয়েছে শাহের গোটা পরিবার। প্রথম স্ত্রী নাসিমার সঙ্গে বিচ্ছেদের পর শগুফতাকে বিয়ে করেছিলেন ওই পুলিশকর্মী। নাসিমা ১০,০০০ টাকা খোরপোষ দিতেন। কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই টাকা বন্ধ হয়ে গিয়েছে। আপাতত বাপের বাড়ির ভরসাতেই দুই মেয়েকে মানুষ করছেন নাসিমা। আর শগুফতাও সরকারি সাহায্যের জন্য দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছেন।
তবে জোহরার খবর নিতে মাঝে-মধ্যেই ফোন করেন গৌতম গম্ভীর। স্কুলে ফি ঠিকমত দেয়া হল কিনা, সে খোঁজও রাখেন তিনি। বড় হয়ে ডাক্তার হতে চায় জোহরা। প্রিয় গান কী? জোহরার মুখে ফোটে হাসি, ‘পাপা জলদি আ জানা।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


