ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:১৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

বাবা-মায়ের মৃত্যু, `নিখোঁজ` জেমিকে পেয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের উইস্কন্সিন অঙ্গরাজ্যে ৫৬ বছর বয়সী বাবা আর ৪৬ বছর বয়সী মা নিজ বাড়িতে নিহত হওয়ার পর ১৩ বছর বয়সী জেমি ক্লোসের আর খবর পাওয়া যাচ্ছিল না। দম্পতির মৃতদেহ উদ্ধারের পরপরই মেয়েটি নিখোঁজ হয়। সেই সময় এই হত্যাকাণ্ডের নানা রহস্য উন্মোচনে তার দরকার ছিল পুলিশের। তবে এতদিন পর বৃহস্পতিবার তার খোঁজ মিলেছে। খবর বিবিসির।

ওই হত্যাকাণ্ডের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামিদের কারাগারে পাঠানো হয়েছে জানায় পুলিশ।  

বৃহস্পতিবার রাতে জেমিকে ফিরে পাওয়ার কথা বলা হয় পুলিশের বিবৃতিতে। এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।

বিবিসি জানায়, গত বছরের ১৫ অক্টোবর জরুরি সেবা গ্রহণের নম্বরে কোনও একটি পরিবার থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্তে কিছু অস্পষ্ট শব্দ শোনা গেলেও কোনও কথা বলেননি কেউ।

ফোন পাওয়ার চার মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ। তবে জেমিকে তখন দেখা যায়নি। এরপর এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় পুলিশ। তাকে খুঁজতে বার্তা পাঠানো কথাও বলা হয়।

বাবা-মাকে হত্যার ঘটনায় জেমির কোনও সম্পৃক্ততা আছে কিনা সে ব্যাপারে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে।

-জেডসি