ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৩৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

বাবা হচ্ছেন হ্যারি পটার!

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হতে চলেছেন।ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা এরিনের জীবনে আসছে নতুন অতিথি। প্রথমবার বাবা হতে চলেছেন এ অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৩ সালে ড্যানিয়েল এবং এরিন ডার্ক একসঙ্গে কিল ইয়োর ডার্লিংস ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু।

এরপর কেটে গেছে ১০ বছর। একে অন্যের সঙ্গে ভীষণ আনন্দে আছেন তারা। আর তার মধ্যেই এমন খুশির খবর প্রকাশ্যে এল।

আমেরিকার সংবাদমাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন। তিনি আরও বলেন, 'আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।'

ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং এরিন ডার্কের জীবনে যে নতুন অতিথি আসছে সেকথা নিজেই অভিনেতা গণমাধ্যমকে রোববার জানিয়েছেন।

এই সুখবর জানিয়ে অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ড্যানিয়েল বাবা হচ্ছে জেনে ভীষণই খুশি। ওর আর এরিনের সম্পর্কটা ভীষণ সুন্দর। আশা করছি ওরা খুব ভালো বাবা মা হবে।

সম্প্রতি এই ৩৩ বছরের অভিনেতাকে তার ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে নিউ ইয়র্কে দেখা গেছে। সেখানেই ধরা পড়ে এরিনের শরীরে ফুটে ওঠা মাতৃত্বের লক্ষণ। এরপরই অভিনেতা এই খুশির খবর শেয়ার করেন।