ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:১৯:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

বাবা হত্যার বিচার নিয়ে ফেসবুকে যা লিখলেন আনারকন্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৮ জুন ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় গিয়ে সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বাবাকে হারিয়ে ফেসবুকে বিভিন্ন আবেগঘন পোষ্টের পর এবার বাবা হত্যার বিচার নিয়ে এবার আরও একটি পোষ্ট করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।


বৃহস্পতিবার (৬ জুন) তিনি লিখেছেন, তোমার হত্যার বিচার আমি করবোই বাবা, ইনশাআল্লাহ। চিন্তা করনা তুমি। তোমার ডরিন কোনদিন ভুলে যাবেনা ।

ডরিন আরও লিখেছেন, এত নিকৃষ্টভাবে হত্যা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। বিচার হবেই বাবা। আমি ভুলবো না কখনো ।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন এমপি আনার।