ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বাবার পর করোনায় আক্রান্ত হলেন সাকিবের মা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা। তার বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার পর এবার করোনায় আক্রান্ত হলেন তার মা। বৃহস্পতিবার মাগুরা জেলার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার মাগুরায় নতুন করে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন সাকিবের মা। সাকিবের মায়ের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে মাগুরা জেলার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার সাকিব আল হাসানের মা শিরিন রেজাসহ নয়জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ছয়জন পৌর এলাকায় ও সদর উপজেলার তিনজন রয়েছেন।

সাকিবের মা শিরিন রেজা গত ২০ জুলাই করোনা পরীক্ষা করতে নমুনা দেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এর আগে সাকিবের বাবা মাশরুর রেজা গেল ১৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন।

সাকিবের মা-বাবা শহরের সাহাপাড়ার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন সাকিবের বাবা মাশরুর রেজা।

-জেডসি