বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো রিপা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে সে।
রিপা আকতার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিচ্ছে। পরিবারের চার ভাই-বোনের মধ্যে সে সবার বড়।
জানা যায়, বুধবার রাতে হঠাৎ রিপার বাবা আহমদ নবী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরীক্ষার আগের দিন রাতে বাবার মৃত্যুতে বুকে পাথর চেপে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। নিয়তিকে মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে তাকে যেতে হয় পরীক্ষার হলে। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই দুপুর ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কেন্দ্র সচিব ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। তবে তার বাবার জানাজা ১১টায় হওয়ায় সে আগে চলে যেতে চেয়েছিল। পরে শিক্ষক ও সহপাঠীরা বুঝিয়ে বললে ১২টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








