বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
রাজধানীতে হরতাল চলছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল চলছে। অন্য দিকে লেবার পার্টি আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।
নির্বাচনের এই তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি, জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। সেই সঙ্গে ইসলামী আন্দোলন ও বাম রাজনৈতিক জোট একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।
হরতালের দিন সকালে রাজধানীতে সরেজমিনে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক হলেও রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম ছিল। লোকের চলাচলও বেশ কম রয়েছে বলে লক্ষ্য করা গেছে।
এদিকে একই দিন জেলা ও মহানগরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৮টি দলের মধ্যে একমাত্র লেবার পার্টি আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম থেকে কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি।
এদিকে বিএনপির একটি সূত্র জানায়, চলমান ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে শুক্রবার সকাল ছয়টায়। এর আগেই বৃহস্পতিবার বিকেলে তফসিলের প্রতিবাদে আগামী রোববার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালও দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে।
এদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ও এবি পার্টিও।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,











