ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৪:২৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২১ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। এই জামাতের ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুকাব্বির ছিলেন মো. শহীদুল্লাহ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

সকাল ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির ছিলেন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। এ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন ক্বারী মো. ইসহাক।

স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়। নামাজে অংশ নিতে সকাল থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন জাতীয় মসজিদে। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশ নেন। আবার অনেককে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতেও দেখা যায়। তবে মসজিদের প্রবেশ করা সবার মুখেই মাস্ক ছিল।

নিরাপত্তা নিশ্চিতে মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই তল্লাশি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়