বারবারা বুশ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:১৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার এই মৃত্যুর সংবাদে রিপাবলিকান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এক সময় তার পরিবার মার্কিন রাজনীতিতে অগ্রণী ভূমিকা রেখেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা পিয়ের্স বুশ ২০১৮ সালের ১৭ এপ্রিল মঙ্গলবার ৯২ বছর বয়সে মারা গেছেন।’ তারা দীর্ঘ ৭৩ বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। খবর এএফপি’র।
বারবারা বুশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতাসীন পরিবারের সদস্য ছিলেন। তিনি একদিকে প্রেসিডেন্টের স্ত্রী এবং অপরদিকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা ছিলেন। তার আরেক ছেলের নাম জেব বুশ। তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ছিলেন এবং এক সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চেয়েছিলেন।
ম্যাসাচুসেটস স্কুলে পড়ার সময় ১৬ বছর বয়সে প্রথম তার স্বামীর সঙ্গে পরিচয় হয়। তারা ১৯৪৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ছয় সন্তান রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘আমেরিকান পরিবারের পরামর্শক’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ট্রাম্প বলেন, ‘দেশ ও পরিবারের প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











