বার্লিনে দুই দিনের জন্য নিষিদ্ধ ইউক্রেন ও রাশিয়ার পতাকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৭৭তম বার্ষিকীতে জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধের স্মরণে বানানো দুটি মেমোরিয়ালের সামনে রাশিয়া ও ইউক্রেনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে পুলিশ।
রোববার ও সোমবার দুই দিন ধরে ওই অনুষ্ঠান হবে। ওই দুই দিন নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দোনেৎস্ক ও লুহান্সক পিপলস রিপাবলিক। এছাড়া এদিন গুলোতে রাশিয়ার যুদ্ধ ব্যবহৃত চিহ্ন ‘ভি’ (V) ও ‘জেড’ (Z) প্রদর্শন করাও যাবে না।
অন্যদিকে বার্লিন পুলিশের এ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক।
তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত হয়েছে ইউক্রেন। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের পতাকা নিষিদ্ধ করার মাধ্যমে দুই দেশকেই একই কাতারে ফেলা হয়েছে। কারণ এখানে রাশিয়া অত্যাচারী এবং ইউক্রেন ভুক্তভোগী। তাই দুটি দেশকে একই কাতারে ফেলা যুক্তিযুক্ত নয়।
ইউক্রেনের রাষ্ট্রদূত আরও বলেন, আমরা হতবাক যে বার্লিন পুলিশ ৮ এবং ৯ মে ইউক্রেনের সঙ্গে সংযুক্ত পতাকা নিষিদ্ধ করল। এটি ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের মুখে একটি চপেটাঘাত করার শামিল।
রাশিয়া ৯ মে নাৎসি জার্মানির বিরুদ্ধে তাদের বিজয় উদযাপন করে। অন্যদিকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের বার্ষিকী উদযাপন করা হয়। সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











