ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৪৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

বার্সেলোনায় ফুটবল ক্লাব কিনলেন লিওনেল মেসি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

বার্সেলোনায় ফুটবল ক্লাব কিনলেন মেসি

বার্সেলোনায় ফুটবল ক্লাব কিনলেন মেসি

যে শহরে কাটিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বলতম সময়, সেই বার্সেলোনাতেই ফুটবল ক্লাব কিনলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পুরো মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা।

এক বিবৃতিতে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে কাতালুনিয়া-ভিত্তিক ক্লাবটি।

‘ইউই কর্নেয়া ঘোষণা করছে যে, আর্জেন্টাইন ফুটবলার এবং আটবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাবটি অধিগ্রহণ করেছেন এবং বায়াক্স লোব্রেগাত ভিত্তিক এই প্রতিষ্ঠানের নতুন মালিক হয়েছেন।’

পিএসজি ও পরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ছিলেন মেসি। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৭ বছর ক্লাবটির হয়ে তিনি ৭৭৮ ম্যাচ খেলে গোল করেন ৬৭২টি, দুটিই ক্লাব রেকর্ড। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতেন তিনি এই ক্লাবের জার্সিতে।

এই অঞ্চলের স্থানীয় প্রতিভা বিকাশের কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে কর্নেইয়ার মালিকানা কিনলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

কাম্প নউয়ে নিজের শেষ মৌসুমে কোপা দেল রেতে কর্নেইয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল মেসির। কিন্তু আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড পাওয়ায় এবং সেজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচটি তিনি খেলতে পারেননি।

রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী আগেই অবশ্য একটি ক্লাবের মালিক হয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে অংশীদারিত্বে উরুগুয়ের চতুর্থ বিভাগে দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছেন।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের নামে মেসি কাপও চালু করেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের টুর্নামেন্ট এটি। প্রতিভা বিকাশের লক্ষ্যে বিশ্বজুড়ে আটটি একাডেমি দল মায়ামিতে খেলে এই আসরে। গত ডিসেম্বরে মেসি কাপের প্রথম আসরের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেয়া ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’তে খেলেছিল। ২০২১ সালে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছিল দলটি। পরের রাউন্ডেই অবশ্য বার্সেলোনার কাছে হেরে যায়।

এই ক্লাব থেকেই পরে শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন মেসির বার্সেলোনা ও মায়ামি সতীর্থ জর্দি আলবা, বার্সেলোনার বর্তমান ডিফেন্ডার জেরার্ড মার্টিন এবং আর্সেনাল গোলকিপার দাভিদ রায়া।

বর্তমানে গ্রুপ ফাইভের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে কর্নেয়া। এই গ্রুপের শীর্ষ দল চতুর্থ স্তর এবং কোপা দেল রেতে খেলার সুযোগ পায়।