ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২০:১৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে মা-শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৭ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন।

 


আজ সোমবার বেলা ১টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের বাসিন্দা রেফা খানম (২৭) ও তার ৩ বছর বয়সী শিশু নাবিল। তারা সিএনজির যাত্রী ছিলেন।



এলাকাবাসী জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী রাজিব বাস মুক্তাগাছাগামী সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও শিশু মারা যান। আহত ৫ জনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।