বাস কন্ডাক্টর বাবার স্বপ্নপুরুণে পাইলট হচ্ছেন মেয়ে
অনলাইন ডেস্কপ্রকাশিত : ০৭:৫৬ এএম, ৪ মে ২০১৭ বৃহস্পতিবার
ইচ্ছে থাকলে উপায় হয়, তা আরো একবার প্রমাণ করতে চলেছেন ভারতের গুজরাটের উনিশ বছর বয়সী ঐশ্বরিয়া পাটেল। আর এই বিশ্বাস ছিল বলেই বাস কন্ডাক্টরের মেয়ে ঐশ্বরিয়া আর কয়েক মাসের মধ্যে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স হাতে পাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এইভাবে ভাল করলে গুজরাটের সুরাতের ২১ বছর বয়সেই এয়ারলাইন ট্রান্সপোর্টেশন পাইলট লাইসেন্সও পেয়ে যাবেন এই যুবতী।
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৭০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন ঐশ্বরিয়া। তারপরেও ঐশ্বরিয়ার এই স্বপ্নপূরণ অবশ্য একেবারেই সহজ ছিল না।
তার বাবা গণপত পাটেল গুজরাতে সরকারি বাসের কন্ডাক্টর। পাইলট হওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য মোট ২৫ লক্ষ টাকার প্রয়োজন ছিল। বাস কন্ডাক্টর বাবার পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না। শেষ পর্যন্ত সহজ সুদে রাজ্য সরকারের থেকে ঋণ পান ঐশ্বরিয়া।
তবে আর্থিক সামর্থ্য না থাকলেও বাবা তাকে সবসময় স্বপ্নপূরণে উদ্বুদ্ধ করতেন বলেই জানিয়েছেন এই যুবতী। তার ভাষায়, এতো প্রতিকূল পরিস্থিতিতে যাতে কোনওভাবেই তিনি সব পরীক্ষায় একবারে পাশ করেন, সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। থিওরি ক্লাস ছাড়াও মোট ২০০ ঘণ্টা বিমান চালানোর প্রশিক্ষণ নিতে হবে ঐশ্বরিয়াকে।
মহারাষ্ট্রের শিরপুরে ইতিমধ্যেই ১৮৫ ঘণ্টা আকাশে ওড়ার প্রশিক্ষণ শেষ হয়েছে তার। বাকি ১৫ ঘণ্টার প্রশিক্ষণ হায়দরাবাদে হবে। ঐশ্বরিয়ার স্বপ্ন, তিনি একদিন বড় কোনও বাণিজ্যিক বিমানের কম্যান্ডার হবেন। টাইমস অব ইন্ডিয়া।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











