বাসচাপায় বাবা-মেয়ের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা রুবেল হোসেন ও তার মেয়ে ঐশী নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী জেসমিন, আরেক মেয়ে তায়েবা ও পথচারী ওসমান আলী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রুবেল হোসেন (৩৫) খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে। আহত ওসমান আলী (১৯) যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার বাবু শেখের ছেলে।
হাইওয়ে পুলিশের নাভারণ থানার এসআই ইউসুফ শেখ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোরগামী একটি বাস বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চারজন গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী (১০) মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও আরেক মেয়ে তায়েবাকে (৪) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পথচারী ওসমান আলী আহত হন।
তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শার্শায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী









