বাসায় অগ্নিকাণ্ডে শিশুশিল্পী ও তার ভাইয়ের মৃত্যু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
জনপ্রিয় শিশু অভিনেতা বীর শর্মা (১০)
গতকাল (রোববার) ভোররাতে ভারতের রাজস্থানের কোটায় একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার ভাই শৌর্য শর্মা (১৫)। অগ্নিদগ্ধ অবস্থায় বীর ও শৌর্যকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ক্ষুদে এই অভিনেতা এবং তার ভাই। মৃতকালে বীরের বয়স হয়েছিল ১০ বছর ও শৌর্যর বয়স হয়েছিল ১৫ বছর।
এ প্রসঙ্গে কোটা শহরের এসপি তেজস্বিনী গৌতম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। দুই ভাই ড্রয়িং রুমে ঘুমাচ্ছিল এবং আগুন ওই রুমেই লেগেছিল। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ধোঁয়া দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। অনন্তপুরা থানার ইনস্পেক্টর ভূপেন্দ্র সিং জানিয়েছেন, দুর্ঘটনার সময় তাদের বাবা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং মা মুম্বাইয়ে ছিলেন।
জানা গেছে, প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন, ফলে ফায়ার সার্ভিসকে ডাকা হয়নি। আগুনে ড্রয়িং রুম এবং ওই কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে নিহত দুই ভাইয়ের মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিহত বীর-শৌর্যের মরণোত্তর চক্ষুদান করেছেন তার পরিবার, যা তাদের নিজস্ব ইচ্ছা ছিল।
বীর-শৌর্যের বাবা জিতেন্দ্র শর্মা একজন কোচিং সেন্টারে রসায়নের শিক্ষক। বীর একটি টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে কাজ করতেন। আর তার দাদা শৌর্য ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মা, রীতা শর্মা, একজন অভিনেত্রী এবং তিনি মুম্বাইয়ে কাজ করেন। রাজস্থানের কোটায় বাবার সঙ্গেই থাকতেন বীর ও শৌর্য।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








