বাসে বদরুন্নেসার ছাত্রীকে ধর্ষণের হুমকি: চালক-হেলপার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
পুরান ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীকে বাসে ধর্ষণের হুমকি দেওয়া ‘ঠিকানা পরিবহনের’ চালক মো. রুবেল এবং হেলপার মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেপ্তারসহ ৮ দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।
তাদের দাবির মধ্যে ছিলো, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, ছাত্র-ছাত্রীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ না করা, শিক্ষার্থীদের বাস থেকে নামানোর সময়ে বাস থামাতে হবে, শিক্ষার্থীদের বাসে উঠতে দেওয়া, বাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণের হুমকি প্রদানকারীকে আইনের আওতায় আনা, রায়েরবাগ-শনিআখড়া-কাজলা ও সাইনবোর্ড এলাকায় সব ধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠতে বাধা দেওয়া যাবে না।
ওই সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, হাফ ভাড়া দিতে চাওয়ায় আমাদের সহপাঠীকে ধর্ষণের হুমকি দিয়েছে এক বাসের হেলপার। এটা খুবই উদ্বেগজনক ও আতঙ্কের। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ধরনের পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আমরা নারীরা বাসে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই। নানান অশোভন আচরণ করে বাসের হেলপাররা। আমরা এর প্রতিকার চাই। আমাদের হাফ ভাড়া নিতে হবে, সেই দাবিও জানাই।
অন্য এক শিক্ষার্থী বলেন, বাসে উঠতে চাইলে বাস ঠিকমতো থামায় না। আবার নামার সময় ভালোভাবে নামায় না। আবার নানান ধরনের হয়রানি করে। বিশেষ করে বাসে ওঠা-নামার সময়ে শারীরের স্পর্শকাতর স্থানে তারা টাচ করে। আমরা এসব থেকে পরিত্রাণ চাই।
ধর্ষণের হুমকির শিকার সেই ছাত্রী জানান, রাজধানীর শনিরআখড়া থেকে কলেজে আসার জন্য ঠিকানা পরিবহনের বাসে ওঠেন তিনি। শনিরাখড়া থেকে কলেজের ভাড়া ১০ টাকা। কিন্তু ওই ছাত্রীর কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে চালকের সহকারী তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে কলেজের সামনে বাস থেকে নেমে যাওয়ার সময়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





