বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাগজিনগর গ্রামের হুমায়ুন কবির (৫২) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৪৫)। ইয়াসমিন আক্তার পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারীর চাকরি করতেন। আর হুমায়ুন ঢাকা সিটি করপোরেশনে মাংস পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের ঢাকা-আরিচা মহাসড়কে বাগজান পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুনের চাচাতো ভাই আরব হোসেন জানান, আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে স্ত্রীকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য রওনা হন হুমায়ুন। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন কবির মারা যান। আর গুরুতর আহত অবস্থায় ইয়াসমিনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বানিযাজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, নিহত দম্পতির লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
-জেডসি
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই











