বাজারে পেঁয়াজের দামে ঝাঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৮ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার
রমজানের পর সবচেয়ে বেশি পরিমাণে পেঁয়াজের চাহিদা তৈরি হয় কোরবানির ঈদে। আর এই উৎসব সামনে রেখেই ধাপে ধাপে বাড়ছে পেঁয়াজের দাম। প্রায় দুই মাস ধরে বাড়তে বাড়তে এই দাম পৌঁছে গেছে ৬০ টাকায়। কোরবানির ঈদ পর্যন্ত পেঁয়াজের দাম আরও বাড়বে বলে জানান বিক্রেতারা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে। আর আমদানীকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে। গত রমজান মাসের শেষ দিকে দেশি পেঁয়াজ ৩৫-৪০ টাকা এবং আমদানীকৃত পেঁয়াজের দাম নেমে এসেছিল ২৫-৩০ টাকায়।
রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত রমজান মাসে ও কোরবানির ঈদের আগে পেঁয়াজের দাম কোন কারণ ছাড়াই বাড়তে থাকে। দাম আরও বাড়বে।
সবজির দাম আগের মতই বাড়তি। কমার কোন লক্ষণ নেই। প্রতি সবজি কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম। আর ক্রেতারা বলছেন, সবজিই যদি এত দামে বিক্রি হয় তাহলে কিনবো কি!
সরেজমিনে আজ বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে বেগুণ বিক্রি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল, করলা বিক্রি হচ্ছে ৪৫ -৫০ টাকায়। বাজারে মরিচ ১২০-১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
১০৫-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে ডিমের ডজন। চাল, তেল, মাংসের বাজার স্থিতিশীল।
মাছ বাজারে গিয়ে দেখা যায় কেজি প্রতি বড় আকারের চিংড়ি এক হাজার টাকা, মাঝারি আকারের চিংড়ি ৭০০-৭২০ টাকা ও ছোট আকারের চিংড়ি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কেজি প্রতি কই ১৪৫-১৫৫ টাকা, সিলভার কার্প ১০০-১৩০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ১৪০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম হাতের নাগালের বাইরে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










