ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৫:১৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে, ডিজেল ও কেরোসিনে দাম ছিল ৮০ টাকা, অকেটেনের দাম ছিল ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন। তবে অবশ্যই সহনীয় মাত্রায় হবে। জনগণের দুর্ভোগ হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।