বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী স্বেচ্ছায় বাড়ি ফিরেছে। বৃহস্পতিবার রাত ১১টায় নিখোঁজ চার বান্ধবী স্বেচ্ছায় মিরপুর ১৩ নম্বরের নিজ নিজ বাসায় ফেরে বলে জানান কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, রাত ১১টায় ওই চার বান্ধবী বাসায় ফিরেছে। কেন হঠাৎ উধাও হয়েছিল এবং এই দুদিন কোথায় ছিল সে বিষয়ে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টায় তারা মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উধাও হয়ে যাওয়া এই চার শিক্ষার্থী (বান্ধবীর) মধ্যে তিনজন মাদ্রাসার শিক্ষার্থী, অপরজন স্কুলছাত্রী। শিক্ষার্থীরা হলো— মিরপুর ১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী ও কাজী আবুল হোসেন হাইস্কুলের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী। এদের সবার বয়স ১৩-১৫ বছরের মধ্যে। এ ঘটনায় নিখোঁজ চার শিক্ষার্থীর অভিভাবকরা মঙ্গলবার রাতে কাফরুল থানায় জিডি করেন।
এদিকে নিখোঁজ চার শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর র্যাব-৪ এর একটি টিম মিরপুর ১৩ নম্বরে ঘটনাস্থল পরিদর্শন করে। র্যাব-৪ এর এএসপি জাহিদুল ইসলাম নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও তাদের বান্ধবীদের সঙ্গে কথা বলেন।
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






