বায়ু দূষণে ঢাকাকে ছাড়িয়ে সাভার ও ত্রিশাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বায়ু মান সূচকে ঢাকাকে ছাড়িয়ে গেলো সাভার ও ময়মনসিংহের ত্রিশালে। এ দুই জায়গায় দূষণের পরিমাণ ছিল ১৭৩ পিএম২.৫। এই মাত্রার বায়ু দূষণকে ‘আনহেলদি’ বা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আজ বুধবার (১১ নভেম্বর) (একিউআই)- এর সকাল ৯টার তথ্য অনুযায়ী, এ দুই জায়গায় দূষণের পরিমাণ ছিল ১৭৩ পিএম ২.৫।
বায়ুর এই দূষণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে যারা বায়ু দূষণজনিত রোগে ভুগছেন, তাদের শারীরিক অবস্থা গুরুতর হয়ে যেতে পারে। বায়ুর এই দূষণের কারণে শিশু, বৃদ্ধ বিশেষ করে যারা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভুগছেন তাদের বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়।
এছাড়া একই সময়ে বায়ু দূষণের পরিমাণ ছিল মানিকগঞ্জে ১৫৬ পিএম২.৫, শ্রীপুরে ১৪৩, ঢাকায় ১২১, কুমিল্লায় ৩৭ ও নারায়ণগঞ্জে ৩৭। আর সেই সময় ঢাকা মহানগরীর মধ্যে বায়ু দূষণের পরিমাণ ছিল বিটোপিতে ১৪৯ পিএম২.৫, ওহাব বারিধারায় ১২৩ পিএম২.৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১১, ঢাকার ইউএস অ্যাম্বাসিতে ১০৭, বে’স এডজওয়াটারে ৯৩ ও বিটোপি গ্রুপ-মিসামি গার্মেন্টস এলাকায় ৬৯।
করোনার সময় বাংলাদেশসহ সারা বিশ্বেই বায়ু দূষণ ব্যাপক হারে কমে গিয়েছিল। ধীরে ধীরে করোনার প্রভাব কমে আসায় কলকারখানাসহ জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। আর এর এর সঙ্গে আবার বাড়তে শুরু করেছে বায়ু দূষণের পরিমাণ। করোনা মহামারির শুরুতে ঢাকার বায়ু মানের যে উন্নতি হয়েছিল, তা স্বাভাবিক সময়ে আশা করা যায় না।
একিউআই রিয়েলটাইম তথ্য আরও বলছে, বুধবার সকাল ১০টা ৬ মিনিটে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল পাকিস্তানের লাহোরে ৪৫৫ পিএম২.৫। তারপর ভারতের দিল্লিতে ৩৮০ পিএম২.৫, তারপর চীনের চেংদুতে ১৮১ পিএম২.৫। দূষণের দিক থেকে ঢাকা ছিল ১৮তম, যেখানে বায়ুর মান ছিল ১২১ পিএম২.৫।
তাদের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান ২১তম, যেখানে গড় দূষণ ৮৩ দশমিক ৩ পিএম২.৫। প্রথমে রয়েছে ভারতের গাজিয়াবাদ (গড় দূষণ ১১০.২ পিএম২.৫), দ্বিতীয় স্থানে চীনের হটান (গড় দূষণ ১১০.১ পিএম২.৫) এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের গুজরানওয়ালা (গড় দূষণ ১০৫ দশমিক ৩ পিএম২.৫)।
বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশ, যার গড় দূষণ ৮৩ দশমিক ৩০ পিএম২.৫। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দূষিত দেশের স্থান ধরে রেখেছে। বাংলাদেশে দূষণের পরিমাণের আশপাশে নেই অন্য দেশগুলো।
৬৫ দশমিক ৮১ পিএম২.৫ গড় দূষণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দূষিত দেশের মধ্যে তৃতীয় মঙ্গোলিয়া (৬২ পিএম২.৫), চতুর্থ আফগানিস্তান (৫৮ দশমিক ৮০ পিএম২.৫) এবং পঞ্চম ভারত (৫৮ দশমিক ০৮ পিএম২.৫)।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






