বায়ু দূষণে ৬৬ লাখ অকাল মৃত্যু, ভারতে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
২০১৯ সালে বায়ু দূষণের কারণে ৬৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ধরনের অকাল মৃত্যু ভারতে সর্বোচ্চ ১ দশমিক ৬৭ মিলিয়ন বা শতকরা ১৭ দশমিক ৮ ভাগ।
মঙ্গলবার (১৭ মে) প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ল্যানসেট প্ল্যানেটারি হেলথের গবেষণা তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে শেষ কয়েক বছরে দূষণে ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এতে বলা যায় বিশ্বব্যাপী ছয়টি মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয়েছে দূষণে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, পানি দূষণে ১ দশমিক ৩৬ মিলিয়ন অকাল মৃত্যু হয়েছে। সীসার এক্সপোজারের ফলে আরও ৯ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া বিষাক্ত পেশাগত ঝুঁকি থেকে আরও আট লাখ ৭০ হাজার মানুষের অকাল মৃত্যু হয়েছে।
পরিবেষ্টিত বায়ু দূষণ ২০১৯ সালে সাড়ে চার মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। ২০১৫ সালে যা ছিল ৪ দশমিক ২ মিলিয়ন এবং ২০০০ সালে যা ছিল ২ দশমিক ৯ মিলিয়ন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত গৃহস্থালী বায়ু দূষণের বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উজ্জ্বলা যোজনা কর্মসূচির মাধ্যমে। কিন্তু এখনও দেশটিতে বায়ু দূষণে মৃত্যুর সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি।
ভারতে বায়ু দূষণের কারণে ১ দশমিক ৬৭ মিলিয়ন মৃত্যুর মধ্যে বেশিরভাগ — ০ দশমিক ৯৮ মিলিয়ন উচ্চ পিএম২.৫ দূষণের কারণে হয়েছে। আরও ০ দ্দশমিক ৬১ মিলিয়ন প্রাণহানি গৃহস্থালী বায়ু দূষণের কারণে হয়েছে। বিশ্বের সর্বোচ্চ পরিবেষ্টিত পিএম২.৫ মাত্রা জনসংখ্যা ঘনত্বের ভিত্তিতে নেপালের পরেই ভারতে পাওয়া যায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










