বায়ুদূষণে আজ শীর্ষ পাঁচে শিকাগো, ঢাকা সহনীয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের প্রধান দুই শহর ঢাকা ও দিল্লির বায়ুদূষণ কমে এলেও প্রায় পুরোটা সময়জুড়েই বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর কাতারে অবস্থান করছিল পাকিস্তানের লাহোর। তবে আজ সকালে সেই অবস্থা থেকে প্রভূত উন্নতি হয়েছে শহরটির।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল সোয়া ৯টায় গতানুগতিক সময়ের তুলনায় লাহোরের বাতাসের দূষণ কমেছে প্রায় ১০০ পয়েন্ট। শহরটির একিউআই স্কোর যেখানে প্রতিনিয়ত দেড়শ’র আশপাশে থাকে, সেখানে আজ সকালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬৮-তে। দূষণের এই মাত্রা নিয়ে আজ দিল্লির (৭৫) চেয়েও ভালো অবস্থানে রয়েছে লাহোর। ‘মাঝারি’শ্রেণিতে থাকলেও শহরটির বাতাস ভালোর কাছাকাছি চলে এসেছে।
এদিকে, এই সময়ে দূষিত বায়ুর শীর্ষ পাঁচ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো। কানাডার দাবানলের ধোঁয়ায় শহরটির দূষণের স্কোর ছিল তখন ১১৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। এই স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকার পঞ্চম স্থানে ছিল শিকাগো।
এ ছাড়া, ১২৭, ১৩৪, ১৬৪ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে শিকাগোর উপরের চারটি স্থানে ছিল যথাক্রমে কাতারের দোহা, ইন্দোনেশিয়ার জাকার্তা, বাহরাইনের মানামা ও কঙ্গোর কিনশাসা।
অন্যদিকে, ৬৩ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’শ্রেণিতেই অবস্থান করছে ঢাকা। ওই সময় শহরগুলোর তালিকার ৩৬তম স্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











