বিআরটিসি বাসের এসি-ফ্যানের কার্যকারিতা নিশ্চিতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১১ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
আসন্ন গ্রীষ্মকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত এসি এবং নন-এসি বাসের ফ্যান ঠিকঠাকভাবে চলছে কিনা তা নিশ্চিত করতে ডিপো ম্যানেজার ও ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে কাজের ব্যর্থতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি বিআরটিসির মহাব্যবস্থাপক (অপারেশ) মেজর মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনা পত্রে এ নির্দেশ দেওয়া হয়।
ওই পত্রে বলা হয়, আসন্ন গ্রীষ্ম মৌসুমে যাত্রীসাধারণের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য কর্পোরেশনের ডিপো/ইউনিটগুলোর নিয়ন্ত্রণে পরিচালিত এসি বাসগুলোর এসি ও নন-এসি বাসগুলোর ফ্যানের কার্যকারিতা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া দৃষ্টিকটু তথা রং চটা, বডি ভেন্টেড, যাত্রী সিট ছেঁড়া/ফাটা, উইন্ডশিল্ড গ্লাস, সাইড গ্লাস ও লুকিং গ্লাস ভাঙ্গা/ফাঁটা অবস্থায় রুটে পাঠানো হলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জনসাধারণের নিকট বিআরটিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। যা কোনভাবেই কাম্য নয়।
এ অবস্থায়, আপনার ডিপো/ইউনিটের নিয়ন্ত্রণে পরিচালিত সকল এসি বাসের এসি ও নন-এসি বাসসমূহের ফ্যানের কার্যকারিতা নিশ্চিত করাসহ সিট মেরামত/প্রতিস্থাপন, ভাঙ্গা/ফাঁটা উইন্ডশিল্ড গ্লাস, লুকিং গ্লাস, সাইড গ্লাস পরিবর্তনসহ বডির প্রয়োজনীয় ডেন্টিং-পেইন্টিং কাজ শেষে দৃষ্টিনন্দন করে আগামী ২৪ মার্চের মধ্যে বাস রুটে পাঠানোর আগে বিআরটিসির সদর দপ্তরে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও বলা হয়, নির্দেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ডিপো ম্যানেজার/ইউনিট প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ











