বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু, যেখানে পাওয়া যাবে অগ্রিম টিকিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। যা চলবে আগামী ৬ মে পর্যন্ত।
বিআরটিসির অপারেশন বিভাগ জানায়, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বেশ কয়েকটি রুটে (ঢাকা থেকে) আগাম টিকিট বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিট বিক্রির স্থানগুলো হলো-
মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে: দাউদকান্দি, খুলনা, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট বিক্রি করা হবে।
কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের টিকিট।
গাবতলী বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-আরিচা রংপুর, দিনাজপুর আরিচা ও পাটুরিয়া রুটের টিকিট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রনে: বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগাম, দিনাজপুর, নওগাঁ ও ময়মনসিংহ রুটের টিকিট।
মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগা রুটের টিকিট।
গাজীপর বাস ডিপোর নিয়ন্ত্রণে: বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগা ও কুড়িগ্রাম রুটের টিকিট।
যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর রুটের টিকিট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট।
কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর রুটের টিকিট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকারংপুর রুটের টিকিট।
এ ছাড়া সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর রুটের যাত্রীদের বিআরটিসির 'ঈদ স্পেশাল সার্ভিস'-এর টিকিট বিক্রি করা হবে। এসব ডিপো থেকে সংশ্লিষ্ট রুটের টিকিট কেনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো বা টার্মিনালে জরুরি সার্ভিস দিতে ৫০টি বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরস্থ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহার বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ডে থাকবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইট www.brtc.gov.bd এ পাওয়া যাবে। এ ছাড়া যোগাযোগের জন্য: ম্যানেজার (অপারেশনস) মতিঝল বাস ডিপো: মোবাইল ০১৭১১৩৯১৫১৪; কল্যাণপুর বাস ডিপো: মোবাইল ০১৭১১৪৩৫২১৩; গাবতলী বাস ডিপো: মোবাইল ০১৭৮৪৫২০৯০০; জোয়ারসাহারা বাস ডিপো: মোবাইল ০১৭১১৭০৮০৮৯; মিরপুর বাস ডিপো: মোবাইল ০১৫৫২৪৪২৫৬৬; মোহাম্মদপুর বাস ডিপো: মোবাইল ০১৭১২৩৮২১৪৪; গাজীপুর বাস ডিপো: মোবাইল ০১৭৫৮৮৮০০১১; যাত্রাবাড়ি বাস ডিপো: মোবাইল ০১৯১৩৭৪১২৩৪; নারায়ণগঞ্জে বাস ডিপো: মোবাইল ০১৭১৫৬৫২৬৮৩; কুমিল্লা বাস ডিপো: মোবাইল ০১৭১৬৬৮৪১৪৪; নরসিংদী বাস ডিপো: মোবাইল ০১৫৫৩৩৪৯৫৬৭ ২০৪০।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি








