‘বিউটি সার্কাস’ নিয়ে হতাশ জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
দেশের ১৯ প্রেক্ষাগৃহে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এর গল্প সার্কাস শিল্পকে কেন্দ্র করে। মুক্তির প্রথম দিনই সিনেমাটি দেখতে রাজধানীর বসুন্ধরা শপিংয়ের স্টার সিনেপ্লেক্সে হাজির হন বিউটি চরিত্রে অভিনয় করা জয়া আহসান। সঙ্গে ছিলেন নায়ক রঙলাল চরিত্রের এবিএম সুমনসহ ‘বিউটি সার্কাস’র টিম।
প্রথম শো দেখার পর খানিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জয়া ও সুমন দুজনেই। জয়া জানান, একই দিনে দুই সিনেমা মুক্তি পেলেও স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় তাদের সিনেমাটির সন্ধ্যা শো পায়নি। এ কারণে হতাশও জয়া।
তার ভাষ্যে, ‘দেখুন মানুষ তো দিনের বেলায় ছবি দেখার সময়-সুযোগ অতটা পায় না। বেশির ভাগ দর্শকই সন্ধ্যার পর হলে আসে। অথচ আমাদের সন্ধ্যাবেলার সে রকম কোনো শো নেই। এখানে বোধহয় “অন্য কোনো একটি বিষয়” আছে! আমি বলব, একই যাত্রায় অন্য কিছু থাকতে পারে না। দুটো ছবি রিলিজ হয়েছে, দুটোই সমান সুযোগ পাক। আর দুটোই ভালো করুক। তাহলে এই অর্জন হবে বাংলা সিনেমারই।’
জয়া আহসানের আহ্বান, ‘দুটো ছবিই দর্শকদের দেখার জন্য সুযোগটা করে দেওয়ার। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা দিনের বেলায় আমাদের ছবির জন্য অনেকগুলো শো রেখেছে। আমার চাওয়া, সন্ধ্যায়ও যেন আমাদের ছবিটি দর্শক দেখবে পারে সেই সুযোগটা করে দেওয়ার।’
দর্শকদের উদ্দেশে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘ছবিটি দেখার সময় আমার নিজের মনেই প্রশ্ন জেগেছে, এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমরা শুটিং করেছিলাম! যখন কাজটি করেছি, তখন আসলে এসব নিয়ে ভাবিনি। ছবিটি দেখার পর অনেক স্মৃতি মনে পরে গেল। দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, আমাদের কষ্ট সার্থক হয়েছে। যারা ছবিটি দেখেনি, তাদের “বিউটি সার্কাস” দেখার আহ্বান করছি।’
স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে তারা দিনে দুটি করে শো চালাচ্ছে ‘বিউটি সার্কাস’র। যার বেশির ভাগই বেলা ১১টা আর বিকেল ৪টায়। বিপরীতে একই সঙ্গে মুক্তি পাওয়া দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দিনের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৭টার শো রয়েছে সিনেপ্লেক্সের প্রতিটি শাখায়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি