ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৫:৩১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়; যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সড়কে গণপরিবহণ স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম চলাচল করতে দেখা গেছে।

তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে একের পর এক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও সন্ধ্যা নেমে আসার পরই তিন জেলায় পাঁচটি পরিবহনে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও আরও কিছু বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পাওয়া গেছে।

এর আগে, সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন।