বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সরকার পতনের এক দফা দাবিতে টানা আন্দোলন করে আসা বিএনপি আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত।
এ নিয়ে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসা বিএনপি দশমবারের মতো অবরোধ কর্মসূচি ঘোষণা করল। বিএনপির সঙ্গে অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি দল একই কর্মসূচি পালন করছে।
গত সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এর আগে গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকার মহাসমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরইমধ্যে নবম দফায় অবরোধ কর্মসূচি শেষ হয় গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ছয়টায়। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর থেকে দশম দফার অবরোধ শুরু করল দলটি।
এদিকে অবরোধ কর্মসূচি দিলেও এর সপক্ষে বিএনপি নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না। অবরোধের মধ্যেই পরিমাণে কম হলেও রাজধানীতে চলছে গণপরিবহন। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,











