ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:২৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্তের তথ্য গুজব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৩ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো মাঙ্কিপক্স রোগী পাওয়া যায়নি।

সোমবার (২৩ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে সর্বপ্রথম এমন গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে যায়।

তবে বিষয়টিকে গুজব উল্লেখ করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি পক্ষ এমন গুজব ছড়িয়েছে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, মাঙ্কিপক্স রোগ নিয়ে এতো দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা আগামী বৃহস্পতিবার মাঙ্কিপক্স নিয়ে সেমিনার করব, সেখানে এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে, মাঙ্কিপক্স নিয়ে ছড়িয়ে পড়া পোস্ট প্রসঙ্গে ডা. আসিফ ওয়াহিদ বলেন, আমার নামে মাঙ্কিপক্স নিয়ে যেই পোস্ট দেওয়া হয়েছে, সেটি আমার আইডি থেকে নয়। সুতরাং এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ডা. আসিফ ওয়াহিদ বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের চলতি বছর মার্চের ভর্তিকৃত রেসিডেন্ট। তিনি ৩৯ বিসিএসএসের স্বাস্থ্যক্যাডার কর্মকর্তা।

অন্যদিকে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে গত শনিবার (২১ মে) দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।