ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:৩০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বিএসটিআই আধুনিক ও কারিগরি জ্ঞান ব্যবহার করে দক্ষতার স্বাক্ষর রাখবে : প্রধানমন্ত্রী

আপডেট: ০৪:২৬ পিএম, ১৯ মে ২০১৫ মঙ্গলবার

pm2-300x180স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই সকল ক্ষেত্রে পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক ও কারিগরি জ্ঞান ব্যবহার করে দক্ষতার স্বাক্ষর রাখবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন। তিনি আজ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ন্যাশনাল মেট্রোলজি সেন্টারসমূহ নতুন নতুন পরিমাপ কৌশল উদ্ভাবন ও পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৮৭৫ সালের ২০ মে ‘মিটার সমঝোতা স্মারক’ স্বাক্ষরের বর্ষপূর্তি স্মরণে বিশ্বব্যাপী এ দিনটিকে মেট্রোলজি দিবস হিসেবে পালন করা হয়। তিনি বলেন, পরিমাপের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দুটি আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম ও ওআইএমএল এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মেজারমেন্ট এন্ড লাইট । জাতিসংঘ কর্তৃক এ বছরকে আন্তর্জাতিক আলোকবর্ষ ঘোষণা করায় এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও প্রধানমন্ত্রী বাণীতে বলেন। শেখ হাসিনা বলেন,আলোক বিজ্ঞান একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রাত্যহিক জীবন থেকে আরম্ভ করে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক পরিবেশের উপর এর প্রভাব নিরূপণসহ, বৈদ্যুতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে পরিমাপের ভূমিকা অনস্বীকার্য। অত্যাধুনিক আলোক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞান ও কৃষি বিজ্ঞানে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অপটিক্যাল প্রযুক্তি যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। তিনি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা এবং বাংলাদেশের জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই এর উদ্যোগে আগামীকাল ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন। ১৯.০৫.২০১৫