বিকালে প্রধানমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকার কারণে এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
সংসদে বাজেট দেওয়ার পরদিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, এটাই এতদিনের রেওয়াজ। এবারই প্রথম এ সংবাদ সম্মেলন করবেন খোদ প্রধানমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয় আগে জানিয়েছিল, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সংবাদ সম্মেলন হবে। বাজেটের পর প্রধানমন্ত্রীর কর্মসূচি দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, অর্থমন্ত্রী অসুস্থ হওয়ায় ওই সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীই করবেন।
অসুস্থ মুস্তাফা কামাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদ‚র এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
অর্থমন্ত্রীর অসুস্থতার কারণ নিয়ে মন্ত্রণালয় বা পরিবারারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











