বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জি–২০ শীর্ষ সম্মেলন শুরুর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের সরকারপ্রধানের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠককে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠকে টাকা–রুপিতে লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশসহ ৯টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জি–২০ শীর্ষ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব