বিকেলে বসছে সংসদ অধিবেশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১২ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন চার কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল পাঁচ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট পাঁচটি বিল উত্থাপন করা হয়। একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। এবারো সংক্ষিপ্ত অধিবেশন হলেও কয়েকটি বিল উত্থাপন ও পাসের অপেক্ষায় রয়েছে।
সংসদের আইন শাখা জানায়, আজকের অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়া আরো কয়েকটি নতুন বিল আসতে পারে।
সংসদ অধিবেশন উপলক্ষে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয়দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ৫ম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











