ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২১:১৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

বিক্রি হচ্ছে রোহিঙ্গা মেয়েরা : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

বাংলাদেশে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলো অর্থ সংগ্রহের জন্য যুবতী মেয়েদের জোরপূর্বক বিক্রি করে দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

সংস্থাটি গত বছরের সেপ্টেম্বর থেকে এ সংক্রান্ত ৯৯ টি মানব পাচারের ঘটনা চিহিৃত করেছে। বাস্তবে এ সংখ্যাটি আরো অধিক হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘের এ সংস্থাটি।

 

আইওএম–এর মুখপাত্র ডিয়ানা পার্মার বলেন, আমরা মূলত এ তথ্যটি সংগ্রহ করেছি ভূক্তভোগী পরিবারগুলোর তথ্যের ভিত্তিতে।

 

তিনি বলেন, পরিবারগুলো বলছে, মানব পাচারকারীরা উন্নত কাজ এবং ভালো জীবন যাপনের আশা দিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে গেছে।

 

এদিকে মানব পাচারের বিষয়ে রোহিঙ্গাদেরকে সচেতন করার জন্য কাজ করছে বাংলাদেশী দাতব্য সংস্থা ইয়াং পাওয়ার ইন সোসাইল একশন (ওয়াইপিএসএ)।

 

এখন পর্যন্ত এক হাজারেরও বেশি রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে বলে ওয়াইপিএসএ নামক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

 

তথ্যসূত্র : ডন, রয়টার্স

এই বিভাগের জনপ্রিয়