বিচার প্রত্যাশী মায়েদের জন্য মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
বিচার প্রত্যাশী মায়েদের জন্য মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন
সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশ মেনে লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড অফিসে ‘ব্রেস্ট ফিডিং কর্ণার বা মাতৃদুগ্ধ কর্ণার’ স্থাপন করা হয়েছে। এর ফলে বিচারপ্রত্যাশী মায়েদের উপকার হচ্ছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আদালতে আগত মায়েরা বিশেষ এ কক্ষটি ব্যবহার করে নিরাপদে তাদের শিশুদের দুধ পান করাতে পারছেন। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আদালত সংশ্লিষ্ট সকলে।
সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর জজ আদালত ভবনের নিচতলায় জেলা লিগ্যাল এইড অফিসের বিশেষ একটি কক্ষে মাতৃদুগ্ধ কর্ণার রয়েছে। আদালতে বিচারপ্রত্যাশী মায়েরা বিশেষ এ কক্ষটি একান্তে তাদের শিশুর প্রয়োজন মতো ব্যবহার করছেন। এখানে নিরাপদে-নির্দ্বিধায় একজন মা তার শিশু সন্তানকে দুধ পান করান। বিশেষ এ কক্ষের ব্যবস্থা না থাকলে এমন সুযোগ হতো না।
জানা গেছে, এক সময় বিচারপ্রত্যাশী মায়েদের অনেকেই শিশু সন্তানদের বাড়িতে ঝুঁকির মধ্যে রেখে আদালতে হাজির হতেন। আবার অনেকে সন্তানকে সঙ্গে এনেও নিরাপদে দুধ পান করাতে পারতেন না। ফলে শিশু সন্তানের জন্য দুশ্চিন্তায় থাকতেন মা। তাই আদালতে আগত মা ও শিশুর অধিকার সংরক্ষণে মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে।
গত বছর ৩০ অক্টোবর মাতৃদুগ্ধ কর্ণারটি উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর। এসময় তিনি বলেছিলেন, ‘অত্যন্ত স্বল্প সময়ে ও স্বল্প খরচে এ মাতৃদুগ্ধ কর্ণার স্থাপনের মাধ্যমে এটি স্পষ্ট যে, সদিচ্ছা থাকলে দ্রুততম সময়েই উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা সম্ভব।’ মাতৃদুগ্ধ কর্ণারটি স্থাপনে পৃষ্ঠপোষকতা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।
উপকারভোগী মায়েরা জানান, মাতৃদুগ্ধ কর্ণার ব্যবহার করতে কোনো ঝামেলা পোহাতে হয়না। প্রয়োজন মতো ব্যবহার করা যায়। এখানে নির্বিঘ্নে ও নিঃসংকোচে শিশুকে বুকের দুধ পান করানো যায়। ফলে শিশু সন্তানকে বাড়িতে রেখে আদালতে আসতে হচ্ছেনা।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মদ ফাহদ বিন-আমিন চৌধুরী বাসসকে জানান, অনেক দিন ধরেই তিনি লিগ্যাল এইড অফিসে আগত অসহায় বিচারপ্রার্থী মহিলাদের এ সমস্যাটি দেখছিলেন।
পরবর্তীতে উচ্চ আদালতের রুল জারির পর লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজের অব্যবহিত নির্দেশে তিনি এ কর্ণার স্থাপনের উদ্যোগ নেন। প্রতিদিন আদালতে আগত অসংখ্য বিচারপ্রার্থী নারী ও শিশু এ কর্ণারের উপকার ভোগ করছে।
তিনি আরও জানান, জেলা জজ আদালতের উদ্যোগে এ কর্ণারকে একটি বড় বিশেষায়িত কক্ষে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



