ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:০৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

বিচার বিভাগ এখন বেশি নিয়ন্ত্রিত: খালেদা

আপডেট: ০৪:৩৫ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

004_147506স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিচার বিভাগ এখন বেশি নিয়ন্ত্রিত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিচার বিভাগ পৃথক হলেও প্রকৃত অর্থে স্বাধীন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন খালেদা জিয়া।
সুপ্রিম কোর্টসহ বিভিন্ন বারের তিন সহস্রাধিক আইনজীবী এই ইফতারে অংশ নেন।
খালেদা জিয়া বলেন, 'বিচার বিভাগের স্বাধীনতা এখনও হরণ ও খর্ব করা হয়।'
নির্বাহী বিভাগের হস্তক্ষেপে দেশের বিচার বিভাগ বর্তমানে আরও 'বেশি নিয়ন্ত্রিত' বলে অভিযোগ করেন তিনি।
দেশে ন্যায়বিচার ও আইনের শাসন না থাকার কারণে আইনের দুই রকম প্রয়োগ হচ্ছে বলেও মন্তব্য করেন এই সাবেক প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'সরকারি দল হলে এক রকম বিচার হয়; বিরোধী দল ও সাধারণ মানুষ হলে আরেক রকম-এটা চলতে পারে না।'
তিনি বলেন, 'বর্তমানে সরকারি দলের কাউকে অপরাধী বলা হয় না, তাদের শাস্তি হয় না। বিএনপির লোকেরা অপরাধ না করেও আজ অপরাধী হচ্ছে। সারাদেশে বিএনপির এমন একজনও নেই, যার বিরুদ্ধে মামলা নেই। আর আওয়ামী লীগের কি সব সুফী হয়ে গেছে?'
বিচারক অপসারণে ১৬তম সংশোধনীর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, 'বিচারকদের অপসারণের ক্ষমতা এখন সংসদে হাতে দেওয়া হচ্ছে। তার মানে, আরও বেশি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বিচারকরা বেশি নিয়ন্ত্রিত হবেন। এ জন্য দেশে আজ ন্যায়বিচার নেই, আইনের শাসন নেই।'
নাশকতার মামলায় অভিযোগকৃত দলীয় সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে আদালতের কাছে 'ন্যায় ও সুবিচার' প্রার্থনা করেন বিএনপি চেয়ারপারসন।
বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, 'প্রত্যেকে বলছে, একটা নির্বাচন দরকার। তবে সেটা আওয়ামী লীগ মার্কা সিটি করপোরেশন নির্বাচনের মতো নয়। নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমহৃলক একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।'
খালেদা জিয়ার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি টিএইচ খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, আমীনুল হক, মীর মো. নাসির উদ্দিন, আহমেদ আজম খান, লুৎফে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার।
০৫.০৭.২০১৫