বিচার বিভাগের জাতীয় সেমিনার আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ২২ জুন ২০২৫ রবিবার
বিচার বিভাগের জাতীয় সেমিনার আজ
সুপ্রিম কোর্টের আয়োজনে ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার আজ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার বিকেল পৌনে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
‘আজ ২২ জুন বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সেমিনারে বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত ‘রোডম্যাপ’ এর ওপর তথ্যচিত্র তুলে ধরা হবে।
সেমিনারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে।
আরও উপস্থিত থাকবেন আইন ও বিচার বিভাগ কেন্দ্রিক দপ্তরগুলোর দায়িত্বরত ঊর্ধ্বতনরা।
এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাসহ মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার ১৪৩ জন বিচারক সেমিনারে অংশ নেবেন। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেওয়ার পর গত বছরের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কারের লক্ষ্যে 'রোডম্যাপ' ঘোষণা করেছিলেন। সে লক্ষ্যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, আইন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে ইতোমধ্যে নানা পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। এর ধারাবাহিকতায় গত কয়েক মাসে বিচার বিভাগের সংস্কার ও স্বাধীনতা নিয়ে দেশের প্রতিটি বিভাগ সফর করে সেমিনার করেছেন প্রধান বিচারপতি। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় এই সেমিনারটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আজকের সেমিনার বিচার বিভাগ ও বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাইকোর্ট এবং হাইকোর্টের সকল শাখা পরিদর্শনে যান। প্রধান বিচারপতি এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) তো আমন্ত্রিত। আপনারা দেখবেন, পর্যালোচনা করবেন। কোথায় আমরা যাচ্ছি ২২ তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা একটা টার্নিং পয়েন্ট হবে।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬





