ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:২২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বিচারপতি ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

আপডেট: ০৪:৩৬ পিএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

PM-PIC1-604x345স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিচারপতি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী হেঁটে বিভিন্ন টেবিলের কাছে যান এবং অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদগণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। প্রধান বিচারপতি এস কে সিনহা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, তিন বাহিনী প্রধান, কূটনীতিকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা এই ইফতারে অংশগ্রহণ করেন। ০৪.০৭.২০১৫