বিচ্ছেদ গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই হিন্দি টেলিভিশন তারকা জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রায় পনেরো বছরের সম্পর্কে নাকি ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি। ঠিক এই পরিস্থিতিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহি। তার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই ভক্ত ও অনুরাগীদের মনে উদ্বেগ বাড়ে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েডসহ সবরকম পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকরা নিশ্চিত করেন যে, অভিনেত্রী মারাত্মক ভাইরাল ফিভারে ভুগছিলেন। তার সুস্থতা নিয়ে যখন সকলে চিন্তিত, ঠিক তখনই এলো স্বস্তির খবর।
অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাহি। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়ি ফিরে এসেছি।’
তবে অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিতে হওয়ায় অভিনেত্রীর মন খারাপ। নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভাগ করে মাহি জানিয়েছিলেন, তার সবচেয়ে বেশি খারাপ লাগছে শুটিং ফ্লোরে যেতে না পারার জন্য।
তিনি বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে চাই। আমি এই মুহূর্তে যে প্রজেক্টটি করছি, তা আমার স্বপ্নের প্রজেক্ট। এটার জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তোমরা প্রার্থনা কর আমি যেন খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে পারি, কাজ শুরু করতে পারি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










