বিচ্ছেদ হলেই শীর্ষ নারী ধনী ম্যাকেঞ্জি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
গত বৃহস্পতিবার টুইটারে যৌথ বিবৃতিতে ২৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ও লেখিকা ম্যাকেঞ্জি। ফলে সংসার ভাঙনের মধ্য দিয়েই বেজোস দম্পতির বিশাল ধনসাম্রাজ্যও দু’ভাগ হতে চলেছে। মার্কিন ট্যাবলয়েড ন্যাশনাল এনকুয়ারারের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
২০১৭ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন জেফ বেজোস। এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা ধরে রেখেছেন তিনি।
জানা যায়, ২৫ বছর আগে ম্যাকেঞ্জি বেজোসকে বিয়ে করেছিলেন জেফ বেজোস। ওই বছরই দুজনে মিলে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠা করেন। এ দম্পতির নিরলস প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত হয়। অ্যামাজনে বেজোস দম্পতির শেয়ার সমান সমান। অর্থাৎ জেফ বেজোসের প্রায় ১১ লাখ কোটি টাকার সমান অর্ধেক ম্যাকেঞ্জি বেজোসের। বৃহস্পতিবার জেফ বেজোস তার টুইটার অ্যাকাউন্টে ম্যাকেঞ্জির থেকে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছেন।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, বেজোস দম্পতির সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ১১ লাখ কোটি টাকা। এ বিশাল সম্পদের ভাগাভাগি নিয়ে এ দম্পতির মধ্যে কোনো চুক্তিও নেই। তাই চূড়ান্তভাবে বিচ্ছেদ হলে তাদের এই বিশাল ধনসাম্রাজ্য সমান দু’ভাগ হওয়া অনেকটাই অবধারিত। এই একটি বিচ্ছেদই বিশ্বে সম্পদশালীদের তালিকা বদলে দিতে পারে। বিচ্ছেদের কারণে ম্যাকেঞ্জি পাবেন সাড়ে পাঁচ লাখ কোটি টাকা। এর ফলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীতে পরিণত হবেন।
বলা হচ্ছে, বেজোস দম্পতির বিচ্ছেদ এতটা সহজ হবে না। কেননা, অ্যামাজন ছাড়াও তাদের ৪ লাখ একর সম্পত্তি রয়েছে। এছাড়া, বেজোস দম্পতির ৪ সন্তানও রয়েছে।
ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, একটি বিচ্ছেদ বিশ্ব সম্পদ র্যাংকিং বদলে দিতে পারে। যদি এই দম্পতি তাদের সম্পদ সমান ভাগ করেন, তাহলে ম্যাকেঞ্জি বিশ্বের সবচেয়ে ধনী নারীর তকমা পাবেন। এর ফলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আবারো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হবেন। ২০১৭ সালে বিল গেটসকে হারিয়ে ৫৪ বছর বয়সী জেফ বেজোস ধনীদের তালিকায় শীর্ষস্থান দখল করেন।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











