বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দান থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শনিবার কোলকাতার ব্রিগেড ময়দান থেকে বিরোধী নেতারা আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলার জন্য সমস্ত বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। খবর পার্সটুডের।
মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন, মোদিবাবুর এক্সপায়ারি ডেট এসে গেছে। এখান থেকেই বিজেপির শেষের শুরু হয়ে গেছে। আগামীদিন ভারতে যখন পরিবর্তন হয়ে নয়া সরকার ক্ষমতায় আসবে তখন আমরা আবারও এই ব্রিগেড ময়দানে সভা করব। এখন থেকেই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগামীদিনে মানুষের পরবর্তী যে লড়াই, তা হবে স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ। আমরা অনেক নেতা ও সরকার দেখেছি কিন্তু হিটলারের মতো ভারতে এরকম কাউকে দেখিনি, মুসোলিনি দেখিনি। এভাবে ফ্যাসিট কায়দায় দেশ শাসন করতে কাউকে দেখিনি!
মমতা বলেন, দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, এটা অত্যন্ত বিপজ্জনক বিষয়, ‘সুপার এমারজেন্সি’ চলছে! তিনি সভা মঞ্চ থেকে ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দিলে উপস্থিত মানুষজন তার সঙ্গে গলা মেলান।
ওই সমাবেশে দেয়া ভাষণে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা অরুণ শৌরি বলেন, এই সরকারকে উৎখাত করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য।
আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার ভাষণে বলেন, ৭০ বছরে পাকিস্তান যে ক্ষতি করতে পারেনি, নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি তাই করে দেখিয়েছেন।
কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক মনু সিংভি বলেন, মানুষ আর মোদি সরকারকে চাচ্ছে না। বিজেপি বারবার ভোট বিভাজনের সুবিধা পাচ্ছে। ভোট ভাগাভাগি রুখতে পারলেই ওদের পরাজিত করা সহজ।
রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত সিং প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ৫৬ ইঞ্চির ছাতি (বুকের ছাতি) হলে মনটাও বড় হওয়া উচিত। নোট বাতিল করে যে ভুল করেছেন, তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











