বিজ্ঞান-সাহিত্যে নোবেল বিজয়ীদের পুরস্কার প্রদান নিজ দেশে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
নোবেল ফাউন্ডেশন কোভিড মহামারির প্রসঙ্গ উল্লেখ করে আজ বৃহস্পতিবার জানিয়েছে, টানা দ্বিতীয় বছরের জন্যও বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা তাদের নিজ দেশে বসেই পুরস্কার পাবেন। খবর এএফপি’র।
ফাউন্ডেশন আরো জানায়, শান্তি পুরস্কার প্রদানের বিষয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত গৃহিত হয়নি। ঐতিহ্যগতভাবে নরওয়েতে শান্তি পুরস্কার দেয়া হয়। নোবেল কমিটি এখনও বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের অসলোতে স্বাগত জানানোর সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। তবে ফাউন্ডেশন অক্টোবরের মাঝামাঝি সময়ে তাদের অসলোর অনুষ্ঠান বিন্যাস ঘোষণা করবে।
নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভিদর হেলগেসেন এক বিবৃতিতে বলেছেন, আমি মনে করি প্রত্যেকেই চাইবে কোভিড -১৯ মহামারী শেষ হোক। কিন্তু আমরা এখনো সেখানে নেই।
তিনি বলেন, মহামারী ও আন্তর্জাতিক ভ্রমণের গতিপথ সম্পর্কে অনিশ্চয়তার সম্ভাবনার কারণে ২০২১ সালের বিজয়ীরা তাদের নিজ দেশে পদক ও ডিপ্লোমা পাবেন।
সাধারণত অক্টোবরের শুরুতে বিজয়ী ঘোষণা করা হলেও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃতুবার্ষিকী ১০ ডিসেম্বরে স্ক্যান্ডিনেভিয়ার দুটি রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে।
১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল ইতালির স্যান রিমো গ্রামে মৃত্যুবরণ করেন। সেই সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।
১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে একটি প্রকৌশল পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে রসায়নবিদ, প্রকৌশলী ও একজন উদ্ভাবক ছিলেন। ১৮৯৪ সালে তিনি একটি বফর লোহা ও ইস্পাত কারখানা কিনে নেন। এই কারখানাই পরে একটি অন্যতম অস্ত্র তৈরির কারখানায় পরিণত করেন। তিনি ব্যালিস্টিক উদ্ভাবন করেন, যা সারা বিশ্বব্যাপী ধোঁয়াবিহীন সামরিক বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। তার ৩৫৫টি উদ্ভাবনের মাধ্যমে তিনি জীবদ্দশায় প্রচুর ধন-সম্পদের মালিক হন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




