ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:৩৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বিজ্ঞাপনে মৌসুমীর চমক

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবারের শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। নির্বাচনী আমেজ কাটিয়ে পুরোদমে কাজে ফিরেছেন। এরই মধ্যে আরএফএল গ্যাস স্টোভ এর নতুন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’ থিম নিয়ে আইডিয়া বক্সের পরিকল্পনায় নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মান করেছেন শাফায়াত হোসেন শাওন।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলেই দর্শকের জন্য চমক থাকছে।’

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন,‘একেবারেই ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকের বেশ ভালো লাগবে।’

জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে তিনটি সিনেমার শুটিং ও ডাবিং-এর কাজ শেষ করেছেন মৌসুমী। সিনেমাগুলো হচ্ছে সরকারী অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’। শিগগিরই আরো দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দুটিতে মৌসুমী’র সঙ্গে ওমর সানী থাকার কথা রয়েছে।