ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

বিজয়কে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলগা ভেত্রি কড়গম (টিভিকে) -এর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় দলটির নেতা থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মমতা বলেন, এই রায় তামিলনাড়ুর জনগণের প্রত্যাশিত ছিল।

রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় এ অভিনন্দন জানান।

পোস্টে তিনি বলেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকের চমৎকার বিজয়ে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিজয়কে উষ্ণ শুভেচ্ছা জানান।

মমতা বলেন, এই রায় তামিলনাড়ুর জনগণের প্রত্যাশা, আস্থা এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু উন্নয়ন, জনকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, জনগণের সেবায় নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বিজয় এবং তার সরকারের সফলতা কামনা করছেন তিনি।