বিজয়ের ৫০ বছর : এফবিসিসিআইয়ের ১৬ দিনব্যাপী মহোৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ১৬ দিনব্যাপী লাল-সবুজের মহোৎসব করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার (৩০ নভেম্বর) এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এফবিসিসিআই জানায়, অর্থনৈতিক অগ্রগতি কিংবা সামাজিক সূচকের শক্তিশালী অবস্থান, দুর্বল এক শিশুরাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি, পরর্নিভরতা থেকে বেরিয়ে এসে আত্বনির্ভরতায় বলীয়ান হয়ে ওঠা বাংলাদেশের ৫০ বছরের গল্পটা সফলতার, অর্জনের।
যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় এসেছে, যে মহান নেতার নেতৃত্বে মিলেছে বাঙালীর নিজস্ব মানচিত্র, যার সুদক্ষ শাসনে দেশ উঠে এসেছে উন্নয়নের মহাসড়কে, তাদের সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই আয়োজন করেছে ষোল দিনব্যাপী লাল সবুজের মহোৎসব।
হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে শুরু হবে এফবিসিসিআই আয়োজিত এ মহোৎসব। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চুয়ালি এ আয়োজনের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যান্য দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার এবং মন্ত্রীরা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ও স্বাগত বক্তব্য দেবেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআইয়ের বিজয় উৎসবের সার্বিক সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিদিনের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
১৬ দিনের মহোৎসবের সংক্ষিপ্ত বিবরণ:
ডিসেম্বর ১ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।
ডিসেম্বর ২ : শিশু কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান
ডিসেম্বর ৩ : নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান
ডিসেম্বর ৪ : নজরুল উৎসব
ডিসেম্বর ৫ : রবীন্দ্র উৎসব
ডিসেম্বর ৬ : নৃত্য উৎসব
ডিসেম্বর ৭ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : ঢাকা ও ময়মনসিংহ বিভাগ
ডিসেম্বর ৮ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : চট্টগ্রাম ও রংপুর বিভাগ
ডিসেম্বর ৯ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : রাজশাহী ও বরিশাল বিভাগ
ডিসেম্বর ১০ : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : খুলনা ও সিলেট বিভাগ
ডিসেম্বর ১১ : সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠান
ডিসেম্বর ১২ : লোকসংগীত
ডিসেম্বর ১৩ : চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান
ডিসেম্বর ১৪ : মঞ্চনাটক
ডিসেম্বর ১৫ : কনসার্ট
ডিসেম্বর ১৬ : রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










