বিদায় ২০২৩, স্বাগত ২০২৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ এএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
দেখতে দেখতে চলে গেল খ্রিস্টীয় আরও একটি বছর। বিদায় ২০২৩। স্বাগত ২০২৪। ‘হ্যাপি নিউ ইয়ার’। গেল বছরে প্রত্যাশা-প্রাপ্তি, পাওয়া না পাওয়ার হিসেব ভুলে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ববাসী।
নানা রঙের আলোর ঝলকানি, আতশ বাজি আর ফানুস উড়িয়ে শান্তির আহ্বান সর্বত্র। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রোববার (৩১ ডিসেম্বর) সূর্যাস্তের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে শুরু হলো নতুন বছর ২০২৪। সময়ের পরিক্রমায় মহাকালে হারিয়ে গেল আরেকটি বছর। শুরু হলো নতুন বছরের পরিক্রমা। বিগত বছরের সব ভুলে নতুনকে স্বাগত জানিয়ে নতুন করে স্বপ্ন বুনন।
বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ বিশেষ গুরুত্ব বহন করে। তবে ইংরেজি সাল গণনা করেই চলে আমাদের অধিকাংশ কর্মকাণ্ড। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় কাজে সর্বত্র ইংরেজি সালের উপর নির্ভর করি আমরা। তাই খ্রিস্টীয় বছর আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে।
বিদায়ী বছরে না পাওয়ার কষ্টগুলো যেমন মনকে ভারাক্রান্ত করে, তেমনি পুরো বছরে ধরা দেওয়া সফলতাও আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে।
তাইতো পুরোনো সব অনিশ্চয়তা, ব্যর্থতা ভুলে নতুন করে আশায় বুক বাঁধে মানুষ। নতুন করে স্বপ্ন দেখে, পরিকল্পনা প্রণয়ন, আর সুন্দর আগামীর প্রত্যাশা করেন সবাই।
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৩ ছিল ঘটনাবহুল। বিশ্বজুড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলি নির্বিচারে বোমা হামলায় নারীও শিশুসহ হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এত কিছুর পরেও জীবনযাত্রা থেমে নেই, এগিয়ে চলছে বিশ্ব। এখন জড়তা, ভয়কে পাশে ঠেলে আবার জাগছে মানুষ। সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে থাকে কিছু আনন্দ-বেদনার কাব্য, আশা আর অপরিমেয় প্রত্যাশা।
তবে আগামীতে সব অনিশ্চয়তা কেটে যাওয়ার আশায় বুক বাঁধে মানুষ। নেতিবাচক বিষয়গুলো দূরে ঠেলে সুন্দর আগামীর প্রত্যাশা করেন সবাই। দুঃখ-বেদনা ভুলে ভাল কিছুর আশায় স্বাগত জানান ২০২৪ সালকে। ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৪’।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











