বিদ্যুতের তার পুকুরে পড়ে বাবা ও দুই মেয়েসহ নিহত চারজন
আপডেট: ০৯:৪৯ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে বাবা ও দুই মেয়েসহ চারজন মারা গেছেন। এলাকাবাসীর ভাষ্য, বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরে পড়ায় পানি বিদ্যুতায়িত হয় এবং তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবদুল হাই (৫৫), তাঁর বড় মেয়ে বীণা (২২) ও ছোট মেয়ে মহুয়া (২০) ও আবদুল হাইয়ের ভগ্নিপতি ইব্রাহিম (৪৫)।
প্রতিবেশী নাঈম মল্লিকের ভাষ্য, ওই বাড়ির পুকুরের পাশ দিয়ে বিদ্যুৎ সরবরাহের লাইন চলে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের একটি খুঁটি কাত হয়ে পড়ে। এ সময় একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে পানি বিদ্যুতায়িত হয়।
নাঈম মল্লিকের জানান, পুকুরের পানি এভাবে বিদ্যুতায়িত হয়ে থাকার বিষয়টি আবদুল হাইয়ের পরিবারের সদস্যরা টের পাননি। সকালে আবদুল হাই জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যান। তিনি পানিতে নামা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে বীণা ও মহুয়া এগিয়ে যান। পানিতে নামলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই তিনজনকে উদ্ধার করতে ইব্রাহিম পুকুরে নামেন। তিনিও একইভাবে পড়ে গেলে আশপাশের লোকজন পানি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি আঁচ করেন।
ওই প্রতিবেশী বলেন, এরপর এ লাইনে বিদ্যুৎ সরবরাহকারী পল্লি বিদ্যুতের কালিশুরী এরিয়া অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে চারজনকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পল্লি বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, এভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি কেউ তাঁদের জানাননি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ব্যাপারে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৪.০৭.২০১৫ - প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা










