বিবাহিত পুরুষের সাথে পালিয়ে যাওয়া তরুণীকে পাথর ছুড়ে মারার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ায় এক তরুণীকে পাথর ছুড়ে মারার নির্দেশ দিয়েছিল আফগানিস্তানের কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী তালেবান। দেশটির ক্ষমতাসীন এই গোষ্ঠীর এমন নির্দেশের পর ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
আফগান সংবাদমাধ্যম খামা প্রেস বলছে, গত শুক্রবার ঘর প্রদেশের বিবাহিত এক পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। পরে তালেবান কর্তৃপক্ষ তাকে পাথর ছুরে মারার নির্দেশ দেয়। জনসম্মুখে অপমান এড়াতে ওই তরুণী আত্মহত্যা করেছেন।
তালেবানের কর্মকর্তারা বলেছেন, যে পুরুষের সাথে ওই তরুণী পালিয়েছিলেন গত বৃহস্পতিবার তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ঘর প্রদেশে তালেবানের প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মুখপাত্র আবদুল রহমান বলেছেন, দেশে নারী কারাগারের সংকট থাকায় ওই তরুণীকে প্রকাশ্যে পাথর মারার শাস্তি দেওয়া হয়েছিল।
তালেবানের এই নিরাপত্তা কর্মকর্তার মতে, শাস্তি কার্যকরের আগেই ওই তরুণী স্কার্ফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন।
সম্প্রতি দেশটির বিভিন্ন প্রদেশে নারীদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। আর তালেবান সরকার পালিয়ে যাওয়া এই নারীদের পাথর মেরে হত্যা বা প্রকাশ্যে বেত্রাঘাতের নির্দেশ জারি করেছে।
গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নারীদের শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
অথনিতক সংকট এবং বিধি-নিষেধের কারণে নারীদের কর্মক্ষেত্র থেকে নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতায় এসেই অবাধ চলাচল ও নারী অধিকারের লাগামও টেনেছে কট্টরপন্থী সশস্ত্র এই গোষ্ঠী।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








