বিভিন্ন অজুহাতে বাড়ছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৯ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়েছে বাজারে। তাই বাজারে সব কিছুর দাম বাড়তি। এমনটাই দাবী করলেন রাজধানীর কাঁচাবাজারের বিক্রেতারা।
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সব পণ্যের দাম কেমন জানি লাগামছাড়া। বিশেষ করে সবজির দাম তো আকাশছোঁয়া।
ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সাফাইয়ে বলছেন, নিরাপদ সড়কের দাবিতে কার্যত পুরো ঢাকা অচল হয়ে পড়ায় প্রত্যন্ত অঞ্চল থেকে সবজি রাজধানীতে তেমন ঢুকছে না। এর মধ্যে আবার বৃষ্টিও তাতে প্রভাব ফেলেছে। আন্দোলনের প্রথম দুই-তিন দিন কিছু সরবরাহ থাকলেও বর্তমানে তা আরও কমে গেছে। আর এর প্রভাবে সবজির দাম বেড়ে গেছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বেগুন, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দল, কাকরোল, কলা, ঢেড়সসহ প্রায় সব সবজির দাম বেড়েই চলেছে। এক সপ্তাহ আগে খুচরা বাজারে যে বেগুণ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা, তা এখন ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। যে পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল, করলা বিক্রি হয়েছে ৩০ -৩৫ টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে ৪৫ -৫০ টাকায়।
কাঁচামরিচ চড়া দামে বিক্রি হচ্ছে। মঙ্গলবার খুচরা বাজারে মরিচ ১২০-১৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
ইন্দিরা রোডের আসমত আলী বলেন, গত সপ্তাহে এককেজি বেগুন কিনেছি ৩৫ টাকায়, আজ তা ৬০ টাকা দিয়ে কিনতে হলো। কাকরোল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল, কাঁচা কলার দামও বেশি। তাছাড়া বাজারে এগুলো কমও পাওয়া যাচ্ছে।
মাছ বাজারে গিয়ে দেখা যায় প্রতি কেজি রুই ও কাতলা ২৩০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি বড় আকারের চিংড়ি এক হাজার টাকা, মাঝারি আকারের চিংড়ি ৭০০-৭২০ টাকা ও ছোট আকারের চিংড়ি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কেজি প্রতি কই ১৪৫-১৫৫ টাকা, সিলভার কার্প ১০০-১৩০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ১৪০ টাকা টাকায় বিক্রি হচ্ছে।
১০৫-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে ডিমের ডজন। চাল, তেল, মাংসের বাজার স্থিতিশীল ।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










