বিভিন্ন জেলায় নারী দিবসের আয়োজন
আপডেট: ০৬:০২ এএম, ৮ মার্চ ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক : এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ পালন উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম মহানগরসহ জেলা-উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়: স্থানীয় বেসরকারি সংগঠনের সহযোগিতায় প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে শুক্রবার ৬ মার্চ প্রবর্তক মোড় হতে গোলপাহাড় মোড় পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিভা হক, প্রধান নির্বাহী ইলমা জেসমিন সুলতানা পারু। এছাড়া বেসরকারি সংস্থা বিটা, ইপসা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, ব্র্যাক, প্রত্যাশী, ঘাসফুল, বনফুল, সমতা নারী উন্নয়ন সংস্থা, অর্জন নারী উন্নয়ন সমিতি, মমতা, নারী ঐক্য বাংলাদেশ, বর্ণালীর প্রতিনিধিবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রা ও নারীর অগ্রযাত্রা পরস্পর পরিপূরক। নারী উন্নয়ন ও ক্ষমতায়ন এ অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করে। নারীরাই প্রেরণাদাত্রী এবং প্রেরণার উৎস।
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম: সংগঠনের উদ্যোগে গতকাল সকালে দামপাড়াস্থ এম.এম. আলী রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য হাসিনা মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট বাসন্তী প্রভা পালিত, জান্নাত আরা মঞ্জু, সৈয়দা রিফাত আক্তার নিশু, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম’র নির্বাহী কর্মকর্তা শাহানা পারভিন, মোহাম্মদ শামসুদ্দীন, প্রশিক্ষক রুশ্নি আকতার, অবকাশ চাকমা প্রমুখ।
খাগড়াছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, শুক্রবার জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসন, সনাক-টিআইবি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনার কলি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ূয়া, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ও সচেতন নাগরিক কমিটির সদস্য শেফালিকা ত্রিপুরা, অধ্যাপক মধু মঙ্গল চাকমা, মো. আবুল কাশেম, সুপ্তা চাকমা প্রমুখ।
উখিয়া: কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ১১টায়। উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পরিকল্পিত উখিয়া চাই’য়ের আহবায়ক সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার, ব্র্যাকের তথ্য অফিসার জাহাঙ্গীর আলম, মফিজুল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মো. দৌলত হোসেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া মহিলা বিষয়ক অফিসের সুমন।
০৮.০৩.২০১৫
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










